Skip to main content

শিশুদের জন্য 6টি সহজ অর্থ সম্পর্কিত পাঠ - আর্থিক সাফল্যের পথে প্রাথমিক পদক্ষেপ

kids-credit-lessons

আপনার বাচ্চাদের অর্থের ব্যবহার শেখানোর জন্য যে কোনও বয়সই সঠিক। ছোট বয়সেই আপনি যদি তাদের ভাল অভ্যাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন, তাহলে তাদের অর্থের সঙ্গে সারাজীবনের জন্য একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠতে সহায়ক হবে। শুরু করার জন্য এখানে আপনাকে সহায়তা করতে কিছু টিপস দেওয়া হল:

বেসিকগুলি দিয়ে শুরু করুন: আপনার শিশুদের বিভিন্ন মূল্যের টাকা দেখিয়ে সেগুলির মূল্য ব্যাখ্যা করে, তাদের টাকার সঙ্গে পরিচয় করিয়ে দিন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে টাকা গুনতে হয় এবং ব্যবহার করতে হয়, তা শিখিয়ে দিন। তাদের সঞ্চয় করার জন্য একটি পিগি ব্যাঙ্ক ব্যবহার করে টাকা জমাতে শেখান এবং তারপর সেই জমা হওয়া অর্থ ব্যবহার করে তাদের কিছু কিনে দিন। সুদ উপার্জন সম্পর্কে শেখানোর জন্য আপনি তাদের একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে পারেন।

ন্যায্য কেনাকাটা করুন: কিভাবে নিজের জন্য কেনাকাটা করতে হয় এবং নিজস্ব অর্থ কিভাবে ব্যবহার করতে হয়, আপনার বাচ্চাদের তা শেখান। স্থানীয় দোকান থেকে স্ন্যাক কিনে আনার মতো সহজ কেনাকাটার জন্য, তাদের হাতে অল্প পরিমাণে টাকা দিয়ে, তাদেরকে কিনতে দিন। কিছু কেনার পরে তাদের কাছে কত টাকা থাকার কথা এবং কত টাকা সে ফেরত পেল, সেগুলি কিভাবে হিসাব করতে হয় তাদেরকে তা শিখিয়ে দিন। এটি তাদের আত্মবিশ্বাস তৈরি করতে এবং গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবহারে দক্ষতা বিকাশে সহায়তা করবে।

নিরাপত্তাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়: আপনার শিশুদের নিরাপদে টাকা রাখার গুরুত্ব সম্পর্কে শেখান। তাদের টাকা রাখার জন্য একটি মানিব্যাগ বা পাউচ ব্যবহার করতে এবং সর্বজনীন স্থানে টাকা গোনা এড়িয়ে যেতে উৎসাহিত করুন। টাকার ব্যবহার সম্পর্কে তাদের সব সময় সতর্ক থাকতে এবং টাকা চুরি বা টাকা হারিয়ে যাওয়া এড়িয়ে যেতে তাদের আশপাশ সম্পর্কে সচেতন হতে শেখান।

ক্রেডিট কার্ডের টাকা ফ্রি নয়: ক্রেডিট কার্ড ব্যবহার করার মানে হল টাকা ধার করা, এটি ফেরত দিতে হয় এবং দায়িত্বের সঙ্গে ক্রেডিট কার্ড ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, তা আপনার সন্তানদের বুঝিয়ে বলুন। আপনার বন্ধক রাখা সম্পত্তি বা গাড়ির ঋণের মতো বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে ব্যাখ্যা করুন। আপনার বাচ্চাদের শেখান যে ক্রেডিট কার্ড এবং লোনগুলির জন্য সুদ দিতে হয় এবং যদি তারা তাদের বকেয়া মাসিক বিল/EMI পুরোপুরি পরিশোধ না করে, তাহলে তাদের সুদের পরিমাণ আরও বাড়বে এবং বেশী টাকা দিতে হবে।

জিনিস কিনতে গেলে টাকা খরচ হয়, তা দেখান: যখন আপনার বাচ্চারা খেলনা গাড়ি কিনতে চায়, তখন শুধু তাদের খেলনা গাড়ির অনেক দাম বলে ছেড়ে দেবেন না। বাস্তবিকভাবে তাদের দিয়ে সেটা করান। তাদের পিগি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে তাদের সঙ্গে দোকানে যান, তারপর দেখুন যে তারা কতটা গর্বের সঙ্গে ক্যাশিয়ারের হাতে টাকা তুলে দিচ্ছে। বিশ্বাস করুন, এই সামান্য অভিজ্ঞতাটি আপনার মুখে বলা যে কোনও শিক্ষার থেকে বেশী দিন তাদের মনে থেকে যাবে।

আবেগের বশে কেনাকাটা করা এড়িয়ে যেতে তাদের সহায়তা করুন: যখন আপনার শিশুটি আপনার কাছে চকচকে নতুন খেলনা বা আধুনিক ভিডিও গেমের জন্য বায়না করে, তখন শুধু শুধু তাদের দাবিগুলো মেনে নেবেন না। তার পরিবর্তে, তাদের টাকার মূল্য বুঝে তারা যা চায় তা পাওয়ার জন্য কিভাবে এই টাকা ব্যবহার করতে পারে তা বুঝতে সহায়তা করুন। আপনি তাদের বলতে পারেন যে তারা সেটি নিজের জমানো টাকা ব্যবহার করে কিনতে পারে, কিন্তু সেটা তাদের জন্য একটু জটিল করে দিন। তাদের বলুন, 100 টাকার বেশী দামের জিনিষ কিনতে গেলে অন্তত একদিন অপেক্ষা করতে হবে। আপনার সন্তানকে এই অপেক্ষার সময়টিতে তার সিদ্ধান্ত সম্পর্কে আবার চিন্তা করে তার সত্যিই সেই বস্তুটির প্রয়োজন আছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

ইলেকট্রনিক পেমেন্টের পদ্ধতি ব্যবহার করা: আপনার বাচ্চাটি যদি কিশোর বয়সী হয়, আপনি তাকে ইলেকট্রনিক পেমেন্টের পদ্ধতির ব্যবহার সহ দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে তাদের সংবেদনশীল হওয়ার বিষয়ে শেখাতে পারেন। সাধারন লেনদেন, বিল পেমেন্ট এবং তাদের টাকা কিভাবে ডিজিটাল ওয়ালেট এবং অনলাইন ব্যাঙ্কিং-এর মাধ্যমে ব্যবহার করতে হয় তা তাদের শিখিয়ে দিন। অনলাইন লেনদেনের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে এবং সর্বদা নিরাপদ ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম ব্যবহার করে পেমেন্ট করার জন্য তাদের সচেতন করুন।

আপনার বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহ দিন এবং তাদের সঙ্গে খোলা মনে অর্থ এবং আর্থিক বিষয়ে আলোচনা করুন। বাচ্চাদের সঙ্গে টাকার ব্যবহার সম্পর্কে তাড়াতাড়ি আলোচনা শুরু করার মাধ্যমে, আপনি তাদের একটি সফল আর্থিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আপনি আপনার বাচ্চাদের এই 6টি সহজ আর্থিক পাঠের মাধ্যমে, ভাল আর্থিক অভ্যাস গড়ে তুলতে সহায়তা করতে পারেন যা তাদের আগামী দিনগুলিতে উপকৃত করবে।

এছাড়াও, আপনি এখানে দেখতে পারেন কিভাবে আপনি আপনার CIBIL স্কোর উন্নত করতে পারেন |

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.