স্বাস্থ্যকর ক্রেডিট স্কোর তৈরি করা এবং সেটি বজায় রাখা নতুন ঋণগ্রহীতাদের জন্য একটি কঠিন কাজ হতে পারে। তবে, সঠিক পদ্ধতিতে শুরু করলে, প্রতিটি কাজ সহজ হয়ে যায়। নতুন ঋণগ্রহীতা, যারা ক্রেডিটের-দুনিয়ায়-নতুন (NTC) গ্রাহক হিসাবে সাধারণভাবে পরিচিত, তাদের ক্ষেত্রে উন্নত CIBIL স্কোর এবং রিপোর্ট থাকার গুরুত্ব বোঝা আবশ্যিক, কারণ এটি আপনার কম সুদের হারে লোন এবং ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।
এটি আরও ভালোভাবে বোঝার জন্য, ক্রেডিটের-দুনিয়ায়-নতুন ঋণগ্রহীতা শব্দটি সেই ব্যক্তিদের বোঝায় যাদের পূর্বের কোনো ক্রেডিট হিস্ট্রি নেই এবং তারা তাদের প্রথম প্রথাগত ক্রেডিট প্রোডাক্ট গ্রহণ করেছেন, যেমন কনজিউমার ডিউরেবল লোন, পার্সোনাল লোন, এগ্রিকালচারাল লোন, টু-হুইলার লোন, গোল্ড লোন, হোম লোন, বা অন্যান্য ক্রেডিটে নেওয়া প্রোডাক্ট। TransUnion-এর করা একটি সাম্প্রতিক বৈশ্বিক সমীক্ষাতে হাইলাইট করা হয়েছে যে ক্রেডিটের-দুনিয়ায়-নতুন গ্রাহকরা ভারতে স্থায়ী আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে মূল অবদানকারী।
এই আর্টিকেলে, আমরা উন্নত ক্রেডিট প্রোফাইল থাকার গুরুত্ব এবং NTC গ্রাহকরা কিভাবে স্বাস্থ্যকর CIBIL স্কোর বজায় রাখতে পারেন সে বিষয়ে আলোচনা করব।
আপনার CIBIL স্কোর এবং রিপোর্ট সম্পর্কে জানা
আপনার ক্রেডিট প্রোফাইল তৈরির যাত্রার প্রথম ধাপ হল আপনার CIBIL স্কোর এবং রিপোর্ট সম্পর্কে জানা। CIBIL স্কোর হল 300 থেকে 900 পর্যন্ত একটি তিন-অঙ্কের সংখ্যা, এবং CIBIL রিপোর্ট হল একজন ব্যক্তির ক্রেডিট হিস্ট্রির বিশদ বিবরণ। কোনো ব্যক্তির ঋণযোগ্যতার একটি সংখ্যাসূচক উপস্থাপনা হল CIBIL স্কোর। আপনার ক্রেডিট হিস্ট্রির উপর ভিত্তি করে স্কোর এবং রিপোর্ট উভয়ই গণনা করা হয়, যার মধ্যে আপনার ক্রেডিট অ্যাকাউন্ট, পেমেন্টের ইতিহাস, ক্রেডিটের ব্যবহার এবং ক্রেডিট হিস্ট্রির ব্যাপ্তির মতো তথ্য অন্তর্ভুক্ত থাকে। রিপোর্টটি আরও এক ধাপ এগিয়ে যায়, যার মধ্যে আপনার ক্রেডিট অ্যাকাউন্ট, পেমেন্টের ইতিহাস এবং ক্রেডিট সম্পর্কিত অনুসন্ধানের তথ্যও অন্তর্ভুক্ত থাকে।
ঋণদাতারা আপনার CIBIL স্কোর ব্যবহার করে সময়মতো আপনার ঋণ পরিশোধের সম্ভাবনা মূল্যায়ন করবে এবং রিপোর্টটি ঋণদাতাকে আপনার ঋণযোগ্যতার ধারণা দিয়ে তাদের ঋণ প্রদানের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
ত্রুটি বা জালিয়াতির কারণে আপনার আর্থিক স্থিতির উপর নেতিবাচক প্রভাব এড়িয়ে যেতে নিয়মিত আপনার ক্রেডিট রিপোর্ট পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ত্রুটি বা প্রতারণামূলক কার্যকলাপ শনাক্ত করে নিজেকে রক্ষা করতে, ক্রেডিট স্কোর উন্নত করতে এবং ক্রেডিট বা লোন প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা প্রতিরোধ করতে পদক্ষেপ নিতে পারেন। TransUnion CIBIL ওয়েবসাইটে গিয়ে নতুন ঋণগ্রহীতারা বিনামূল্যের বার্ষিক ক্রেডিট রিপোর্ট অ্যাক্সেস করতে পারেন।
সঠিক পদ্ধতিতে শুরু করা – উন্নত ক্রেডিট স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা
এটি চালিয়ে যাওয়া - উন্নত ক্রেডিট প্রোফাইল বজায় রাখা
কম থেকে শুরু করে, ক্রেডিট স্কোর এবং রিপোর্টগুলি কিভাবে কাজ করে তা বোঝার মাধ্যমে, এবং একজন দায়িত্বশীল ঋণগ্রহীতা হয়ে আপনার ক্রেডিট স্কোর উন্নত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে, আপনি ভবিষ্যতে আর্থিক সাফল্যের জন্য নিজেকে তৈরি করতে পারেন।
Disclosure:
This post only contains educational information. No financial, tax or legal advice.
This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.