গাড়ি নতুন বা পুরানো যাই হোক না কেন, গাড়ি কেনা একটি ব্যয়বহুল ব্যাপার এবং এই কারণেই অনেক ক্রেতা একটি কার লোন বেছে নেন। কিছু ঋণদাতারা শোরুমের দামের পুরোটাই লোন হিসাবে দিতে পারে, আবার অন্যরা কেবল গাড়ির মূল্যের 80% পর্যন্ত লোন দেন। সুতরাং, কোনও ঋণের জন্য আবেদনের আগে, নিশ্চিত হয়ে নিন যে আপনি আপনার করণীয় কাজটি করেছেন এবং প্রয়োজনীয় মোট লোনের পরিমাণ যা আপনি চান, অপ্রকাশিত খরচ, সুদের হার এবং পেমেন্টর জন্য ঋণদাতাদের শর্তাবলী সম্পর্কে সব কিছু আপনার কাছে পরিষ্কার।
কার লোনের দায়গ্রহনের প্রক্রিয়া চলাকালীন, ঋণপ্রদানকারীরা ঋণ আবেদনকারীর ক্রেডিট-যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন কারণ দেখেন। সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি হল আপনার CIBIL স্কোর এবং রিপোর্ট। 750 এর বেশী CIBIL স্কোর আপনাকে দ্রুত, সহজে কার লোন অনুমোদনের জন্য অতিরিক্ত সুবিধা দেবে। ব্যাংক এবং ঋণপ্রদানকারীরা উচ্চতর স্কোর সহ গ্রাহকদের পছন্দ করেন যেহেতু এটি - ভাল ক্রেডিটের ইতিহাস এবং ইতিবাচক ঋণ পরিশোধের প্রবণতাযুক্ত, ক্রেডিট সচেতন ব্যক্তিকে নির্দেশ করে। সর্বোপরি, অতীতের ক্রেডিটের আচরণ ভবিষ্যতের ক্রেডিটের অভ্যাসের একটি শক্তিশালী সূচক এবং ঋণদাতারা নিশ্চিত করতে চান যে তারা দায়িত্ববান ব্যক্তিদের ঋণ অনুমোদন করছেন যারা সময় মতো ঋণ পরিশোধ করবেন। যেহেতু CIBIL স্কোর কার লোন আবেদন প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য কারণ, তাই ঋণের জন্য আবেদনের আগে আপনার CIBIL স্কোরটি জানা উচিৎ।
আপনার CIBIL স্কোর এবং রিপোর্ট ছাড়াও এমন আরও কিছু কারণ রয়েছে যা আপনার কার লোনের আবেদনকে প্রভাবিত করতে পারে। স্থিতিশীল কাজ এবং স্থির মাসিক আয় ঋণপ্রদানকারীকে আশ্বাস দেয় যে গ্রাহক পুরো ঋণের সময়কালের মধ্যে ঋণ পরিশোধে সক্ষম। আরও একটি নির্ভরযোগ্য সূচক হল আপনার ক্রেডিটের ক্ষমতা যা আপনার EMI এবং আয়ের অনুপাতকে নির্দেশ করে। এটি আপনার বিদ্যমান ঋণের EMI এবং আপনার নেট মাসিক আয়ের মধ্যে তুলনা করে এবং ঋণদাতাদের আপনার আর্থিক বাধ্যবাধকতা এবং পরিশোধের ক্ষমতা হিসাব করতে সহায়তা করে। যদি আপনার EMI আপনার নেট মাসিক আয়ের 30% এর মধ্যে থাকে তবে ঋণপ্রদানকারীরা এটি ইতিবাচকভাবে দেখবেন।
এবার, আপনার যদি ক্রেডিট স্কোর কম থাকে বা আপনি যদি ক্রেডিটে নতুন হন এবং এখনও CIBIL স্কোর না থাকে তবে? কম স্কোর থাকার অর্থ এই নয় যে আপনি ঋণ নিতে পারবেন না। এর পরিবর্তে, ঋণের জন্য আবেদন করার আগে একটি উচ্চতর CIBIL স্কোর তৈরি দিকে মন দিন। এখানে কয়েকটি পদক্ষেপ দেওয়া রইল যা আপনাকে উচ্চতর স্কোর এবং ইতিবাচক ক্রেডিট অর্জন করতে সহায়তা করতে পারে:
সবসময় মনে রাখবেন যে উচ্চতর CIBIL স্কোর করতে কিছুটা সময় এবং প্রচেষ্টা লাগে। অবশেষে, উচ্চতর স্কোর কেবল আপনার কার লোনের জন্যই নয় অন্যান্য আর্থিক লক্ষ্যে লোন অ্যাক্সেস পেতে দীর্ঘ পথ আপনার সাথে থাকবে।
Disclosure:
This post only contains educational information. No financial, tax or legal advice.
This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.