Skip to main content

ট্র্যাভেল লোনের জন্য আবেদন করার সময় চারটি বিষয় বিবেচনা করতে হবে

আগের প্রজন্মের মতো নয়, এই প্রজন্ম আজ পণ্যগুলির চেয়ে অভিজ্ঞতা অর্জনে বেশী মূল্য দেয়। আপনি কি জানেন যে 62% এই প্রজন্মের মানুষ বছরে দুই থেকে পাঁচ বার ভ্রমণ করেন; ছোট, ঘরোয়া ভ্রমণ থেকে আন্তর্জাতিক ভ্রমণ পর্যন্ত?

আগের তুলনায় ভারতীয়রা অনেক বেশী ভ্রমণ করার সাথে সাথে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি এখন লাভজনক সুদের হারে লোন দিচ্ছে। ট্র্যাভেল লোন দ্রুত পছন্দসই ক্রেডিট বিকল্প হিসাবে আত্মপ্রকাশ করছে, ক্রেডিট কার্ডের চেয়ে ক্রেডিটের একটি সস্তা ফর্ম, দ্রুত এবং কম সময়ে পাওয়া যায়, কম ডকুমেন্টেশনের প্রয়োজন এবং নমনীয় ঋণ পরিশোধের শর্তাদি থাকে। আপনি যদি ট্র্যাভেল লোন নেওয়ার পরিকল্পনা করেন, তবে এখানে কিছু বিষয় মনে রাখা উচিৎ:

আপনার যা প্রয়োজন কেবল তাই নিন: সাধারণত, একটি ট্র্যাভেল লোনের ক্ষেতের 10,000 টাকা থেকে 25,00,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, যেখানে সুদের হার 11% থেকে 21% পর্যন্ত হয়। যাইহোক, লোনের পরিমাণ যত বেশী হবে, তত বেশী পরিশোধের পরিমাণ হবে, সুতরাং, সঞ্চয়ের থেকে কতটা ভ্রমন করা যায় তা মূল্যায়ন করা এবং তারপরে ঋণের মাধ্যমে পূরণ করা যেতে পারে এমন অন্যান্য প্রয়োজনীয়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।

আপনার সুরক্ষিত বনাম অসুরক্ষিত ক্রেডিট এক্সপোজার পরীক্ষা করুন: সুরক্ষিত এবং অসুরক্ষিত লোনের একটি সঠিক মিশ্রণ যথাযথ ক্রেডিটের ইতিহাস এবং উচ্চতর ক্রেডিট স্কোর বজায় রাখতে গুরুত্বপূর্ণ। আপনার যদি ইতিমধ্যে প্রচুর সক্রিয় অসুরক্ষিত লোন (জামানতবিহীন ঋণ), যেমন একটি এডুকেশন লোন, একাধিক ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন ইত্যাদি থাকে তবে ট্র্যাভেল লোনের বোঝা যুক্ত করার পরামর্শ দেওয়া হয় না।

আপনার ক্রেডিট রিপোর্টে অসুরক্ষিত লোনগুলির একটি বড় সংখ্যা আপনার ক্রেডিট স্কোরকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং ভবিষ্যতে লোণ পাওয়ার সম্ভাবনাগুলিকে বাধা দিতে পারে - বিশেষত জরুরি অবস্থার সময়। আপনি প্রতি মাসে EMI হিসাবে যা পেমেন্ট করেন, সেটা আপনার মাসিক আয়ের 30% এর মধ্যে বজায় রেখে ঋণের জালে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন।

সমস্ত নথি হাতে রাখুন: ট্র্যাভেল লোন পেতে প্রচুর ডকুমেন্টেশনের প্রয়োজন না হলেও কিছু বাধ্যতামূলক ডকুমেন্টগুলি হল বেতনভিত্তিক স্বতন্ত্র ব্যক্তির ক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্র, পরিচয়ের প্রমাণপত্র, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বেতন স্লিপ এবং পাসপোর্টের আকারের ছবি। আপনি যদি স্বনির্ভর বা এখনও কিছুই না করেন, তবে প্রয়োজনীয়তাগুলি পৃথক হতে পারে। কিছু ঋণদাতার আপনার আয়, বিমান ভাড়া, আবাসন বুকিং এবং ভ্রমণের পরিকল্পনার মতো অতিরিক্ত বিবরনের প্রয়োজন হতে পারে। লোন দ্রুত পাওয়ার জন্য আপনার ঋণপ্রদানকারীর সাথে আলোচনা করুন এবং আপনার সমস্ত নথিপত্র হাতে রাখুন।

আপনার ঋণ পরিশোধের শর্তগুলি সাবধানে বেছে নিন: সাধারণত, ট্র্যাভেল লোন পরিশোধের মেয়াদ ঋণ গ্রহণের 12 থেকে 60 মাসের মধ্যে থাকে। এই মেয়াদগুলির মত সুদের হারও আলাদা হবে। যদিও আপনি কম সুদের হারের সাথে দীর্ঘকালীন পরিশোধের শর্তটি বিবেচনা করতে পারেন তবে সত্যি কথা হল আপনি যদি তুলনামূলক বেশী সুদের হার দিয়ে কম দিন বেছে নেন সেটার চেয়ে তাহলে বেশী অর্থ প্রদান করবেন। বোনাসের মতো কিছু পেয়ে আপনার হাতে অতিরিক্ত নগদ থাকলে আপনার যদি আরও বেশী পেমেন্ট করতে চান এবং যদি আপনি সময়ের আগেই পরিশোধ করতে চান তাহলে সেই বিকল্প সম্পর্কে ঋণপ্রদানকারীর শর্তাবলী পরীক্ষা করে দেখুন।

আপনার ভ্রমণের পরিকল্পনা এবং উত্তেজনার মাঝে, আপনি দূরে থাকাকালীন যেকোন আসন্ন EMI এর জন্য আপনার অ্যাকাউন্টে অর্থ রাখতে ভুলবেন না। নিশ্চিত হয়ে নিন যে আপনি কোনও একটিও পেমেন্টের নির্ধারিত তারিখ মিস করেন নি, যা আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে পারে। এবং সর্বদা আপনার ক্রেডিট স্কোর এবং রিপোর্ট নিয়মিত নিরীক্ষণ করতে মনে রাখবেন। এটি আপনাকে আপনার ক্রেডিট পোর্টফোলিওতে মনোযোগ দিতে সহায়তা করবে, স্কোরের প্রবণতাগুলির জন্য নজর রাখুন এবং নিশ্চিত করুন যে আপনি দায়িত্বের সাথে নিয়ন্ত্রণ করতে পারেন তার চেয়ে বেশী ঋণ গ্রহণ করছেন না।

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.