Skip to main content

প্রথমবার ব্যবহারকারীদের জন্য ক্রেডিট প্রতিষ্ঠার নির্দেশিকা

নিজের অর্থ এবং ক্রেডিটের জগতে আপনি নবাগত হওয়ার কারণে, এখানে একটি ভাল মানের ক্রেডিট রিপোর্ট প্রতিষ্ঠার মুল মন্ত্র সম্পর্কে একঝলক জানানো হল। প্রথমত, ক্রেডিট কাকে বলে? সহজ কথায় বলা যায় ক্রেডিট হল ঋণ। আপনি কোন ধরনের ক্রেডিট পেতে পারেন তা আপনার CIBIL স্কোরের উপর নির্ভর করবে। ঋণদাতার দৃষ্টিকোণ থেকে দেখলে, আপনার স্কোর যত বেশি হবে, আপনি তত বেশি ঋণ পাওয়ার যোগ্য হয়ে উঠবেন। তাহলে, এর অর্থ কি? CIBIL স্কোর হল একটি তিন-সংখ্যার নম্বর যার মাধ্যমে একজন ঋণদাতা আপনাকে মূল্যায়ন করতে গিয়ে দেখেন যে আপনি একজন ঋণগ্রহীতা হিসাবে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারেন। আপনার স্কোর যত বেশী হবে, ঋণ/কার্ড এবং প্রতিযোগিতামূলক সুদের হারের ক্ষেত্রে আপনার অনুমোদিত হওয়ার সম্ভবনা তত বৃদ্ধি পাবে। আপনার CIBIL স্কোরকে একটি CIBIL রিপোর্ট সমর্থন দেয় - যাতে আপনার ক্রেডিট প্রোফাইল, অ্যাক্সেস এবং পরিশোধের হিস্ট্রী, ক্রেডিট অ্যাকাউন্ট এবং ব্যালেন্সের বিস্তৃত সারাংশ থাকে। যুক্তিযুক্তভাবে, একটি স্বচ্ছ এবং যথাযথ সময়ের পেমেন্টের হিস্ট্রী ভাল স্কোর প্রদান করে, অর্থাৎ ভাল স্কোর মানেই স্বচ্ছ এবং যথাযথ সময়ের পেমেন্টের হিস্ট্রী।

CIBIL স্কোর, CIBIL রিপোর্ট, ক্রেডিটে অ্যাক্সেস এর মতো ধারণাগুলি কেন গুরুত্বপূর্ণ? তার কারণ আজকের দিনে বাড়ি কেনা, নিজের ব্যবসা শুরু করা বা উচ্চ শিক্ষার জন্য নথিভুক্ত করা থেকে শুরু করে আমাদের জীবনের প্রায় প্রতিটি দিককে ক্রেডিট স্পর্শ করে। এখন জীবনের একটি শৈলী হল ক্রেডিটের উপর নির্ভর করা এবং সেটি আমাদের ব্যয়ের ধরণগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আসুন, আপনার ক্রেডিট প্রোফাইলের ক্ষেত্রে একটি ভাল শুরুর উপায়গুলি জেনে নেওয়া যাক।

  1. গ্রাহকের উপযুক্ত ঋণের জন্য আবেদন করুন: আপনি যদি আগে ক্রেডিট ব্যবহার না করে থাকেন তবে আপনার এমন ইতিহাস থাকবে না যা ঋণপ্রদানকারীরা ঋণ দেওয়ার জন্য উল্লেখ করতে পারেন। আপনি স্বল্প পরিমাণে (যেমন EMI তে স্মার্টফোন কেনার মতো) কনজিউমার ডিউরেবল লোন নিয়ে একটি তৈরি করতে পারেন যা সহজেই পরিশোধ করা যায়।
  2. পরে পেমেন্ট করার বিকল্পটি ব্যবহার করুন: আজকের দিনে গ্রাহকদের মধ্যে এটি একটি জনপ্রিয় প্রবণতা। কোনও ই-কমার্স সাইটে গিয়ে আপনি যদি পরে পেমেন্ট করার বিকল্পটি বেছে নেন, তাহলে এটি একটি ক্রেডিট সম্পর্কিত সুবিধা হিসাবে বিবেচিত হবে এবং ক্রেডিট ব্যুরোতে রিপোর্ট করা হবে। ক্রেডিটের ব্যবহার করে, আপনি আপনার ক্রেডিট প্রোফাইল তৈরি করা শুরু করতে পারেন।
  3. আপনার যে অ্যাকাউন্টে বেতন জমা হয়, সেই একই ব্যাংকে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করুন: আপনার বেতন অ্যাকাউন্ট থাকা ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড অফার করারজন্য ভাল অবস্থানে থাকে, কারণ প্রাথমিকভাবে তাদের সাথে ইতিমধ্যে আপনার সম্পর্ক রয়েছে।
  4. সুরক্ষিত ক্রেডিট কার্ডের জন্য আবেদন করুন: ফিক্সড ডিপোজিটের বিনিময়ে একটি ক্রেডিট কার্ড পাওয়া হল আপনার CIBIL স্কোর তৈরি করা শুরু করার একটি ভাল উপায়। প্রযুক্তিগতভাবে এই ধরনের ক্রেডিট কার্ডগুলিকে সুরক্ষিত ক্রেডিট কার্ড বলা হয়। প্রতিটি ব্যাঙ্ক সুরক্ষিত ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে একটি ন্যূনতম ফিক্সড ডিপোজিটের পরিমাণ নির্দিষ্ট করে৷ আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে থাকা পরিমাণটি সরাসরি আপনার ক্রেডিট কার্ডের মোট ক্রেডিট সীমার সঙ্গে সংযুক্ত করা থাকে।
  5. দায়িত্বের সাথে ক্রেডিট অ্যাক্সেস করুন: আপনি যদি বেতনভোগী ব্যক্তি হন তবে আপনি ক্যাশ-ব্যাকের সুবিধা এবং উচ্চতর ক্রেডিট সীমা সহ ক্রেডিট কার্ডের জন্য অফার পেতে পারেন। আপনার সত্যিকারের এতগুলি ক্রেডিট কার্ড দরকার কিনা তা জানা খুব জরুরী। অনুকূল ক্রেডিটের হিস্ট্রী তৈরি করতে দায়িত্ব সহকারে ক্রেডিট কার্ড ব্যবহার করা শুরু করুন।

একবার ক্রেডিটের দুনিয়ায় পা রাখার পরে, ক্রেডিট অ্যাক্সেস চালিয়ে যাওয়ার জন্য একটি ইতিবাচক ক্রেডিট প্রোফাইল বজায় রাখতে নিশ্চিত করুন যে আপনি স্বাস্থ্যকর ক্রেডিট অভ্যাস অনুসরণ করছেন।

  • আপনার CIBIL স্কোর এবং রিপোর্ট নিয়মিত পরীক্ষা করুন।

ক্রেডিট ব্যবহারকারীদের মধ্যে খুব কম জনই তাদের CIBIL প্রোফাইলে থাকা তথ্যের সম্পূর্ণ ব্যবহার করেন। ক্রেডিট সম্পর্কিত তথ্যের ভাল ধারণা থাকা এবং CIBIL স্কোর এবং রিপোর্ট নিয়মিত পরীক্ষা করা আপনাকে জীবনে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে এবং আপনার সময় ও অর্থ বাঁচাতে সহায়তা করতে পারে। আপনার CIBIL প্রোফাইল নিয়মিত পরীক্ষা করা আপনাকে আপনার প্রোফাইলের যে কোনও পরিবর্তন সম্পর্কে অবগত থাকতে সহায়তা করে- এই বিষয়টিকে ক্রেডিট মনিটরিং বলা হয়। যেমন, আপনার নামে নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে, ক্রেডিট কার্ডের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, বা আপনার একজন পাওনাদার অতিরিক্ত বকেয়া পেমেন্টের জন্য রিপোর্ট করেছেন। আপনাকে আপনার ক্রেডিট প্রোফাইলের স্বাস্থ্য সম্পর্কে এই অভ্যাসটি ভালভাবে অবগত এবং সচেতন রাখে, এবং শুরু থেকেই এটি অনুসরণ করা দুর্দান্ত অভ্যাস।

  • শুধুমাত্র যখন আপনার প্রয়োজন হবে তখনই ক্রেডিটের জন্য আবেদন করুন।

সাধারণত আপনি যতবার ক্রেডিটের জন্য আবেদন করবেন ততবার ঋণদাতারা আপনার ক্রেডিটযোগ্যতার মূল্যায়ন করতে কঠিন অনুসন্ধান করেন। আপনার CIBIL স্কোরের ক্ষেত্রে ঋণদাতাদের করা একাধিক এবং ঘন ঘন অনুসন্ধান নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। শুধুমাত্র যখন আপনার প্রয়োজন হবে তখনই ক্রেডিটের জন্য আবেদন করলে আপনার স্কোর বাকি সময় স্থিতিশীল থাকবে এবং তার ফলে সামগ্রিকভাবে আপনি একজন দায়িত্বশীল ক্রেডিট ব্যবহারকারী হিসাবে উপস্থাপিত হবেন।

  • সম্পূর্ণ এবং সময়মত পরিশোধ করুন।

আংশিক পেমেন্টের বিকল্পটি ব্যবহার না করে পেমেন্ট না করা বিলের উপর সুদ বাড়ানোর অভ্যাস তৈরি করা আটকে দিন। আপনার স্কোরের জন্য এটি ক্ষতিকর এবং তার সঙ্গে দীর্ঘমেয়াদে সুদের বোঝা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

স্বাস্থ্যকর ক্রেডিট প্রোফাইল তৈরি করা অনেকটা ম্যারাথন দৌড়ের মতো বিষয়। আপনি যে কোনও পদ্ধতি বেছে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন ধারাবাহিকতাই হল মূল চাবিকাঠি। সতর্কতার সঙ্গে পরিকল্পিত রোডম্যাপ অনুসরণ করে, আপনি আপনার নিজস্ব ক্রেডিটের দুনিয়ায় বিচরণ করতে এবং ক্রেডিট পাওয়ার যোগ্য হতে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে পারেন।

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.